মাসুদ সাঈদী

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

‘আমরা সকলেই জানি ও বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি কুচক্রী মহল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

‘আমরা সকলেই জানি ও বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটি কুচক্রী মহল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব কথা বলেন।

আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের আগমন ও সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, আসন্ন সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে বলে তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত এনসিপির প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো: জহিরুল হক, পৌর আমির ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা