পানছড়িতে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও নলকূপ বিতরণ

এ সময় একই স্থানে মেডিক্যাল অফিসার মেজর মো: নাইমুল মুশফিক নাঈম ও ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় ও অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

Location :

Panchhari
বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, (ডানে) নলকূপ বিতরণ
বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, (ডানে) নলকূপ বিতরণ |নয়া দিগন্ত

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রামগুলোতে বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ জুন) সকাল ১০টা থেকে লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় টিউবয়েল ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

Khagrachari-BGB222

এ সময় একই স্থানে মেডিক্যাল অফিসার মেজর মো: নাইমুল মুশফিক নাঈম ও ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় ও অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, পার্বত্য এলাকায় বিজিবির এসব কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা আশাবাদী, ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।