মাদারীপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ময়নাকাটা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
র‌্যালি ও আলোচনা সভা
র‌্যালি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

মাদারীপুরে শিবচরে মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ময়নাকাটা অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দাতুন্নেছা রূপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলুল হক, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার উম্মে হাবিবা উর্মি, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: আছাদুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।