রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর ফায়ার ড্রিল অনুষ্ঠিত

শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর ফায়ার ড্রিল মহড়া
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর ফায়ার ড্রিল মহড়া |নয়া দিগন্ত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রাজশাহী-এর যৌথ তত্ত্বাবধানে প্রধান কার্যালয় চত্বরে ফায়ার ড্রিল (মহড়া) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আতিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ইনস্টিটিউট, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর সহকারী পরিচালক মো: দিদারুল আলম অগ্নিকাণ্ড সংঘটিত হলে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মহড়ায় রাকাব-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সিকিউরিটি গার্ডের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সঠিকভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়।