মান্দায় অটোরিকশার ধাক্কায় নিহত ১

স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Location :

Naogaon
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এমদাদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কালিকাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক উপজেলার বারিল্যা গ্রামের মরহুম আনিছুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি একটি ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দোসতিনা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী অটোরিকশা অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।