চট্টগ্রামে আগুনে পুড়ে ২ ভাই-বোনের মৃত্যু

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লঠমণি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া ঘর
আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া ঘর |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সীমান্তবর্তী লটমণি এলাকায় আগুনে পুড়ে জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামের আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লঠমণি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত জাহেদা আক্তার ও আব্দুল মালেক লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো: হাসান ও হালিমা আক্তারের সন্তান। নিহতদের বাবা-মা উভয়েই ওই ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

জানা যায়, আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় তারা ঘর থেকে বের হতে পারেনি। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয় ততক্ষণে দুই ভাই-বোনের করুণ মৃত্যু ঘটে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আগুনে দুই ভাই-বোনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’