ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঝিনাইদহ আইনজীবী সমিতির ভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা ও দায়র জজ মো: এমরান হোসেন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম।
দোয়া ও মোনাজাত পরিালনা করেন অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) আবু তৈয়ব। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকিদুল ইসলাম, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মো: আলাউদ্দীন আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিশেষ পিপি, অতিরিক্ত পিপি, এপিপিসহ ও অ্যাডভোকেটবৃন্দ।



