নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহুরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৬টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তহুরুল উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের মরহুম রবু মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানায়, তহুরুল শনিবার সকালে নিজ বাড়িতে পানির ওঠানোর মর্টারের বিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতা বশত: তারের সাথে ঝড়িয়ে যান। এতে সে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।



