বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ফেনী জেলা শাখার এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটিতে গাজী ইউসুফ বাপ্পিকে সভাপতি এবং ওসমান গনি সবুজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি রনি, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল, আবু সায়েদ তায়েফ, আতাউল্লাহ আশেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ শিবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মামুন সাংগঠনিক সম্পাদক, জামশেদ হোসেন আফসার, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শাকিল, তৌসিফ আকবর অনিক, দফতর সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-দফতর সম্পাদক আলামিন আশিক খান, প্রচার সম্পাদক রাফিন রায়হান, সহ-প্রচার সম্পাদক মোফাক্ষারুল অর্থ সম্পাদক আরিফুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন তুহিন, জুলাই অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- সাখাওয়াত ভূঁইয়া, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ রাকিব ও ইবরারুল ইসলাম চৌধুরী জিসান।



