বরিশালের বানারীপাড়ায় ২ মাদক কারবারি গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ মো: শাহাদাত হোসেন (২৫) ও মো: কাওসার কাওছার হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Banaripara
বানারীপাড়ায় ২ মাদক কারবারি গ্রেফতার
বানারীপাড়ায় ২ মাদক কারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় ৫৭ পিস ইয়াবাসহ মো: শাহাদাত হোসেন (২৫) ও মো: কাওসার কাওছার হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের এক নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশে একটি দল পৌর শহরের উত্তরপাড়ার এক নম্বর ওয়ার্ডের সোনালী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাদাত হোসেন উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মো: হাবিব বেপারীর ছেলে ও কাওছার হোসেন একই এলাকার মো: ফারুক বেপারীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মজিবুর রহমান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।