মদনে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

নেত্রকোনার মদনে আকস্মিক অগ্নিকাণ্ডে গোবাদি পশু, হাঁস-মুরগি, ছাগলসহ প্রায় সবকিছু পুড়ে যাওয়া কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

Location :

Madan Upazilla
মদনে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও
মদনে কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে আকস্মিক অগ্নিকাণ্ডে গোবাদি পশু, হাঁস-মুরগি, ছাগলসহ প্রায় সবকিছু পুড়ে যাওয়া কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর (তোলাপাড়া) গ্রামে প্রান্তিক কৃষক মো: নজর মিয়ার গোয়ালঘরে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি গরু, দুটি ছাগল, দশটি রাজহাঁস ও ৫০টি পাতিহাঁস পুড়ে মারা যায়। এতে পরিবারটির প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদির হোসেন শামীম।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দুই প্যাকেট শুকনো খাবার প্রদান করেন এবং কৃষকের ঘর নির্মাণ করার জন্য ঢেউ টিন প্রদান করার প্রতিশ্রুতি দেন। তাছাড়া কৃষক পরিবারটিকে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করারও আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ স্থানীয় জনসাধারণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, ‘গতকাল রাতে ফতেপুরে একজন কৃষকের গরু, ছাগল, হাঁস-মুরগিসহ সবকিছু পুড়ে যাওয়ার কথা জানতে পারি। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দুই প্যাকেট শুকনো খাবার প্রদান করেছি। এছাড়াও পরিবারটিকে ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে ঢেউ টিন ও আর্থিক অনুদান যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করার চেষ্টা করা হবে।’