পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে গফরগাঁও মদিনাতুল উলুম কওমী মাদরাসা মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জামায়াতে ইসলামী গফরগাঁও পৌর শাখার আমির মাওলানা সাইফুল ইসলাম, ইত্তেফাকুল উলামা গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির, এলডিপি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মো: মোতাহার হোসেন, গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার মনির, গফরগাঁও উলামা সমিতির প্রচার সম্পাদক মুফতি নজরুল ইসলাম ফারুকী, যুব মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ও ছাত্র মজলিসের হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহদী হাসান, সহ- সাধারণ সম্পাদক হাফেজ তোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ডা: মো: মামুন সরকার, বায়তুল মাল সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল, যুব মজলিস সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরীসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বর্তমান সময়ের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামের শিক্ষার ওপর জোর দেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি ও জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর।
মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।



