গাজীপুরে জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার অর্ধশতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও দেশের সর্বস্তরে সুশাসন, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এখনো বিদ্যমান।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) মহানগর জামায়াত অফিস মিলনায়তনে আয়োজিত এ সভায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রুল হাসানের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে এ দেশের লক্ষ শহীদের আত্মত্যাগ ও রক্তের অবদান চিরস্মরণীয়।

তারা আরো বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা উল্লেখ করেন, স্বাধীনতার অর্ধশতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও দেশের সর্বস্তরে সুশাসন, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ এখনো বিদ্যমান। দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের আলোকে একটি আদর্শ সমাজ বিনির্মাণের ওপর তারা গুরুত্বারোপ করেন।

এছাড়া নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো এবং শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান বক্তারা।

সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।