শাহজাদপুরের বাঘাবাড়ীতে ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্কলরি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজি। অতিরিক্ত যানজটের কারনে ব্রিজের দক্ষিণ পাশে সিএনজির গতি থামালে একই দিক থেকে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পোঁতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধরের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন।



