ময়মন‌সিংহ দোকান মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দের ক‌মিটি ঘোষণা

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপু‌রে ময়মনসিংহ প্রেসক্লা‌ব অডিট‌রিয়া‌মে সংগঠ‌নের সভাপ‌তি মো: আব্দুল ক‌রি‌মের সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক মো: তৌ‌হিদুজ্জামান ছোটন এ ক‌মি‌টি ঘোষণা ক‌রেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
কমিটি ঘোষণা করা হচ্ছে
কমিটি ঘোষণা করা হচ্ছে |নয়া দিগন্ত

ময়মন‌সিংহ দোকান মা‌লিক ঐক‌্য প‌রিষ‌দে মো: আব্দুল ক‌রিম সভাপ‌তি ও মো: তৌ‌হিদুজ্জামান ছোটন‌কে সাধারণ সম্পাদক ক‌রে ৩৭ সদস‌্য বি‌শিষ্ট কার্যক‌রী ক‌মি‌টি ও সাত সদস‌্য বিশিষ্ট উপ‌দেষ্টা প‌রিষদ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপু‌রে ময়মনসিংহ প্রেসক্লা‌ব অডিট‌রিয়া‌মে সংগঠ‌নের সভাপ‌তি মো: আব্দুল ক‌রি‌মের সভাপ‌তি‌ত্বে সাধারণ সম্পাদক মো: তৌ‌হিদুজ্জামান ছোটন এ ক‌মি‌টি ঘোষণা ক‌রেন।

ক‌মিটির অন‌্য সদস্যরা হ‌লেন— সহ-সভাপতি খন্দকার শরিফ উদ্দিন, মো: তাশরাফ হোসেন বাবুল, ইয়াজদানী কোরায়শী কাজল, মনসুর আলম চন্দন, রিয়াজ মিষ্কি, শামছুদ্দোহা মাসুম, বিধু ভূষন সাহা রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, এ কে এম আজাদ সেলিম, মো : দিদার ইসলাম, এম এ কাদির, লিটন আহম্মেদ, সালাহউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শিবু সরকার, কোষাধ্যক্ষ মো: মুকছেদুর রহমান চৌধুরী বাবু, সহ-কোষাধ্যক্ষ আবু রায়হান রাজু, প্রচার সম্পাদক আল মামুন, দফতর সম্পাদক মো: সাজ্জাদ হোসেন পাপ্পু, সমাজ কল্যাণ সম্পাদক সাঈদ আনোয়ার মিষ্টার, সাধারণ সম্পাদক মহারাজা রোড ব্যবসায়ী সমিতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর আবু হেনা মোস্তফা হায়দার (সুমন), মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা আহম্মেদ, আইনবিষয়ক সম্পাদক মাহবুব-ই-আলম জুয়েল, সদস্য মো: আবু সাঈদ, শংকর সাহা, আব্দুল আল মামুন, চন্দন কুমার ঘোষ, মো: মতিউর রহমান রবিন, মো: সালাউদ্দিন, আশরাফ খান বাহাদুর, আব্দুল্লাহ আল মামুন, মনোজ কুমার দে, মাসুম ইসলাম, জালাল উদ্দিন, মুক্তার হোসেন।

এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবা‌দিকরা উপস্থিত ছি‌লেন।