কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান লিটন। রোববার (২৯ মার্চ) ব্যাংক ভবনে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় তিনিসহ পুরো প্যানেল বিজয়ী হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো: মতিউর রহমান, সদস্য মো: লুৎফুর রহমান, মো: বাহাউদ্দিন খান, মো: জালাল উদ্দিন ও মো: মহিউদ্দিন ঠাকুর।
মনোনয়নপত্র বাতিল হওয়ায় কমিটির দুটি সদস্যপদ শূন্য রয়েছে।
রোববার বিকেলে কিশোরগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কুলিয়ারচর উপজেলা সমবায় অফিসার মো: শহীদুল ইসলাম, নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম এবং নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক খাইরুল কবীর তফসিল অনুযায়ী নির্বাচনে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
নতুন সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান লিটনের বাড়ি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে। তিনি হাত্রাপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও দৈনিক দিনকালের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।



