শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম ও তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নকলা থেকে ছেড়ে আসা এক অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



