জামালপুর পৌর শহরের একটি ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) শহরের বোষপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত বুধবার রাতের কোনো এক সময় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি ডোবার মধ্যে ফেলে যাওয়া হয়। পরে শিয়াল ও কুকুর সেটি টেনে তোলে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসলে তারা ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



