কুমিল্লার ৮টিতে বিএনপি, ৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র বিজয়ী

রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বিজয়ী প্রার্থীরা
বিজয়ী প্রার্থীরা |নয়া দিগন্ত

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি ৩টিতে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ২৮ হাজার ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৪০ হাজার ৩০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন এক লাখ ১২হাজার ২০৫ ভোট।

কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুইয়া ১৪ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১ হাজার ৩৮৫ ভোট।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ৫৩ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৫৮ হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন এক লাখ চার হাজার ৫৮০ ভোট।

কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এক লাখ ১০ হাজার ২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট এক লাখ ৬০হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

কুমিল্লা-৫ আসনে বিএনপির জসিম উদ্দিন নয় হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেনে এক লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ৮৫ হাজার ২৮০ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট এক লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৩০ ভোট।

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।

কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন এক লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।

কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১৫০ ভোট।

কুমিল্লা-১১ আসনে জামায়াতের প্রার্থী ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫৬ হাজার ৭০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।