চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে আবু তাহের নিজের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। এ সময় তিনি একই গ্রামের জনৈক মাসুম মিয়ার ধানক্ষেত এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বজ্রপাতে আবু তাহের (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের পশ্চিম পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আবু তাহের আন্দুলিয়া গ্রামের মরহুম খায়রুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আবু তাহের নিজের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। এ সময় তিনি একই গ্রামের জনৈক মাসুম মিয়ার ধানক্ষেত এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, আবু তাহের বাড়ি না আসায় সন্ধ্যায় তাকে খোঁজার উদ্দেশে বাড়ির লোকজন মাঠে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে একটি ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখা যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন শিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।