উজিরপুরে বৃত্তি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৩৫৭ পরীক্ষার্থী

উপজেলায় মোট ফরম পূরণ করেছিল ১২৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩৫৭ জন, যাদের মধ্যে ২০০ জন বালক ও ১৫৭ জন বালিকা।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
বৃত্তি পরীক্ষা
বৃত্তি পরীক্ষা |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে দেশব্যাপী শুরু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৫৭ জন পরীক্ষার্থী।

বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া যায়। এবারের পরীক্ষায় উজিরপুর উপজেলায় মোট ফরম পূরণ করেছিল ১২৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩৫৭ জন, যাদের মধ্যে ২০০ জন বালক ও ১৫৭ জন বালিকা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সূচি অনুযায়ী পরীক্ষা চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্র সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সহিদুল ইসলাম জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ফলে পড়াশোনা ও অতিরিক্ত চাপের কারণে অনেকে পরীক্ষায় অংশ নেয়নি বলে ধারণা করা হচ্ছে।