সিলেটে আরো ৪ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৫৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ৭২ জন ও মৌলভীবাজারে ১৮ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগী |ফাইল ছবি

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল হক।

স্বাস্থ্য অধিদফতর সিলেটের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ৭২ জন ও মৌলভীবাজারে ১৮ জন। এছাড়া বিভাগের বাইরের আরো পাঁচজন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, সদর হাসপাতালে চারজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনসহ অন্যান্য হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও রোগী শনাক্ত অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিয়েছে। এছাড়া জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।