আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

আনোয়ারা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
ফিডিং কর্মসূচি
ফিডিং কর্মসূচি |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

রোববার (২৯ মার্চ ) সকাল ১০টায় আনোয়ারা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হিন্দোল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে, স্কুলে ঝরে পড়া রোধ এবং উপস্থিতি বাড়াতে সরকারি ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং কর্মসূচি’ -এর শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে কলা, ভন, সিদ্ধ ডিম, ইউএইচটি মিল্ক, ৪৫ বিস্কুট দেয়া হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।