সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় আটক ৩

রোববার (২১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার তিনজন
গ্রেফতার তিনজন |নয়া দিগন্ত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আহমদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩) ও একই উপজেলার বকডহর গ্রামের বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২) এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার ধনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো: মোতাহের (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার খোজারখলা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় একটি রেস্টুরেন্টে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।