ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী অপশক্তির আর পুনর্জন্ম হবে না : হাসান সরকার

‘বিএনপি ও জামায়াতসহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এই আওয়ামী অপশক্তির আর কখনই পুনর্জ হবে না।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বক্তব্য দিচ্ছেন হাসান উদ্দিন সরকার
বক্তব্য দিচ্ছেন হাসান উদ্দিন সরকার |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘আওয়ামী লীগ জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে নির্মূল করতে চেয়েছিল। কাজেই বিএনপি ও জামায়াতসহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এই আওয়ামী অপশক্তির আর কখনই পুনর্জ হবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে টঙ্গী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাসান উদ্দিন সরকার আরো বলেন, ‘আওয়ামী লীগ এদেশে জাতীয়তাবাদী ও ইসলামী চেতনা ধ্বংস করার জন্য ভারতের কাছ থেকে অ্যাজেন্ডা গ্রহণ করেছিল।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো: আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো: তানজিল, জামায়াত নেতা নিয়ামত উল্লাহ ভূইয়া প্রমুখ।

সভায় হাসান উদ্দিন সরকার আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দ্রæত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।