নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে সমাজের শান্তিশৃংখলা রক্ষায় এক সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে এবং স্থানীয় বিএনপি ও সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য রফিক উল্লা পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং হাজী ইসমাইল মুন্সী জামে মসজিদের সভাপতি ফখরল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মাদকনির্মূলে নিজ নিজ সন্তানদের গতিবিধির ওপর নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সামাজিক সংগঠন ও মসজিদের ইমাম-আলেমদের মাদকের কুফল নিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।



