নাটোরের নলডাঙ্গা পৌরসভায় নারী জামায়াতের নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলীর পক্ষে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল পথযাত্রা করেছেন। এ সময় নারী জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার নারী জামায়াতের উদ্যোগে নারী জামায়াতের অফিস থেকে ওই নির্বাচনী পথযাত্রা শুরু হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এ সময় নারী জেলা জামায়াতের নেত্রীরা বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী পথযাত্রায় নেমেছি। আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ জনগণ প্রত্যাশা করে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে সবার সামনে পরিচিত হোক। জনগণের এই প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধাশীল। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, কারচুপি যেন না হয় এজন্য মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানান তারা। এছাড়াও নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা যেন সৎ, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই প্রত্যাশা করেন বক্তারা।
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন নারী জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মোসা: মোস্তাজিয়া বানু, নলডাঙ্গা উপজেলা নারী জামায়াতের দায়িত্বশীল মোসা: রোকেয়া বেগম, নাটোর সদর উপজেলার নারী জামায়াতের সেক্রেটারি মোসা: নাইমা ইসলাম, নলডাঙ্গা উপজেলা সেক্রেটারি মো: হালিমা বেগম, নলডাঙ্গা উপজেলার সহকারী সেক্রেটারি মোসা: বেদেনা খাতুন, নলডাঙ্গা পৌরসভার সভানেত্রী মোসা: শিল্পি খাতুন, ছাত্রী সংস্থার নেত্রী লিমা খাতুন, আছিয়া খাতুন, সোহেলী সুলতানাসহ উপজেলা ও নলডাঙ্গা পৌরসভার নারী জামায়াত ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা।



