মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু

সালাহ উদ্দিন মিরসরাইয়ের জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মাদরাসাশিক্ষার্থী সালাহ উদ্দিনের মৃত্যু
মাদরাসাশিক্ষার্থী সালাহ উদ্দিনের মৃত্যু |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে সালাহ উদ্দিন (১৪) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ হাইতকান্দি এলাকার কাঠগড়িয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সালাহ উদ্দিন ওই বাড়ির জহির উদ্দিনের ছেলে। সে সাহেরখালী হাবিবিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

সালাহ উদ্দিনের মামা ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নেমে গভীরে গিয়ে পানিতে ডু্বে যায় সালাহ উদ্দিন। পরে আশপাশের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ ভেসে ওঠে। উদ্ধার করে প্রথমে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইতকান্দি ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার বরে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া খুবই মর্মান্তিক।’