ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামে বাসিন্দা এবং সাবেক শিক্ষক মির্জা ইয়ার হোসেনের ছেলে।
ইয়াসিন ফেরদৌস মুরাদ ঢাকা জেলায় রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। শুধু তাই নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বেশ কয়েকবার কারাবন্দী হয়েছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রশাসনিক দক্ষতায় ঢাকা জেলা পরিষদের কার্যক্রম আরো গতিশীল ও ফলপ্রসূ হবে।



