চকরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে । ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Location :

Chakaria
চকরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ
চকরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ |নয়া দিগন্ত

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল উদদীন নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে । ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চকরিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন এ শিশুটি নিজ বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় অভিযুক্ত কামাল তাকে নাস্তা খাওয়ানোর কথা বলে বাড়ির পাশের তামাক পোড়ানোর চুল্লিতে নিয়ে ধর্ষণ করে । শিশুটি তার কাছ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

চকরিয়া সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন রক্তক্ষরণ হচ্ছিল। রাতে তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

চাকরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, উপজেলার মিনিবাজার এলাকায় ধর্ষণের ছড়িয়ে পড়লে ধর্ষক কামাল উদদীন গা ঢাকা দেয়। পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ধর্ষককে পৌর এলাকার মেয়ের বাডি থেকে তাকে গ্রেফতার করে।