৩৮ বছর পর পিরোজপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শহীদ সভাপতি, সরোয়ার সম্পাদক ও তৌহিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

‎১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আকন।

Location :

Pirojpur
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক |নয়া দিগন্ত

‎‎পিরোজপুর প্রতিনিধি

‎উৎসবমুখর পরিবেশ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ ৩৮ বছর পরে পিরোজপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি শেখ শহিদুল্লাহ সহিদ, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

‎১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আকন। শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টায় শিল্পকলা একাডেমি মঞ্চে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন।

‎এর আগে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সন্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু।

‎পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ সহিদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জান লাভলু।