নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হামিদুল ইসলাম ও সহকারী সেক্রেটারী আহমাদ রায়হান।
বক্তারা বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই সাথে সাধারণ মানুষের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীলদের সবার আগে পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।



