মুন্সীগঞ্জে ডিবির পৃথক দুই অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৭টায় জেলা গোয়েন্দা শাখার (পদ্মা) এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় রায়হান ও সোহেল শেখকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
ডিবির পৃথক দুই অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুইজন
ডিবির পৃথক দুই অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

শুক্রবার সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক এবং টঙ্গীবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শ্রীনগর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামের মো: বাদশা ওরফে রায়হান (২৮), পশ্চিম পাইকসা গ্রামের মো: সোহেল শেখ (৩৮), টঙ্গীবাড়ী উপজেলার উত্তর বেতকা গ্রামের মুন্না শিকদার (৩২) ও কাঠাদিয়া গ্রামের মো: রমজান সরদার ওরফে বাদশা (৪৪)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৭টায় জেলা গোয়েন্দা শাখার (পদ্মা) এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় রায়হান ও সোহেল শেখকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে বিকেল সোয়া ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে অন্য একটি দল টঙ্গীবাড়ী থানার উত্তর বেতকা গ্রামের বেতকা বাজার থেকে তালতলাগামী সড়কের দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় মুন্না শিকদারকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে মুন্না শিকদারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৬টায় টঙ্গীবাড়ী থানার কাঠাদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো: রমজান ওরফে বাদশা সরদারকে আরো ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ অভিযানে মোট ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক এসব অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।