হবিগঞ্জ ও সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ

বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এনসিপি সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করবে।

Location :

Nilphamari
শহরের শহীদ মিনারের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ
শহরের শহীদ মিনারের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন এনসিপির উপজেলা সদস্য সচিব রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, জেলা শ্রমিক শক্তির সদস্য সচিব জাফর হোসেন জাকির, যুবশক্তি উপজেলা মুখপাত্র আশরাফুল ইসলাম, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা গণতান্ত্রিক কর্মকাণ্ডের পরিপন্থি এবং নিন্দনীয়। তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি এবং সহিংসতার মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এনসিপি সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করবে।

সমাবেশে এনসিপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন