বড়াইগ্রামে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোমবার (২০ জুলাই) বিকেলে ব্যাংকের বনপাড়া শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ থেকে ৩১ জুলাই ব্যাংকটির গ্রাহক সেবা মাস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সমাবেশে প্রধান অতিথি সাজ্জাদ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাগণ।
সমাবেশে প্রধান অতিথি সাজ্জাদ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাগণ। |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ থেকে ৩১ জুলাই ব্যাংকটির গ্রাহক সেবা মাস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার (২০ জুলাই) বিকেলে ব্যাংকের বনপাড়া শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন।

বনপাড়া শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে সমাবেশে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, দাসগ্রাম সিনিয়র মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বনপাড়া স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা: ওয়ালিউল হক ও ব্যাংকের গ্রাহক নুর আলম বক্তব্য রাখেন।

সমাবেশে ইসলামী ব্যাংকের বড়াইগ্রাম শাখার নারী ও পুরুষ গ্রাহকেরা অংশ নেন।