নড়াইলে নির্বাচনোত্তর সহিংসতা, আহত ১৪

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, কলস ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।

Location :

Narail
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহতরা
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহতরা |নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনের গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় সদরের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুইপক্ষের সমর্থকরা এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন তারা। এ সময় অতর্কিত ধানের শীষের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় দুই নারীসহ ৯ জন আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫জন আহত হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, কলস ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।