সেনাবাহিনীর ঈদ উপহার পেলো নানিয়ারচরের ৪১ পরিবার

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমানের উপস্থিতিতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

Location :

Rangamati
নানিয়ারচরে দুস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ
নানিয়ারচরে দুস্থ ও অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৪১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমানের উপস্থিতিতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমানের উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, ১০টি পরিবারের সদস্যকে ঈদের পোশাক ও অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ও সেনাবাহিনীর এ ধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

এদিকে নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলে আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ আশা করেন তারা। সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগিতায় তারা অত্যন্ত আনন্দিত বলে জানান।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে নানিয়ারচর জোনের উপঅধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈমসহ অন্য সেনা অফিসার, সেনা সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।