শ্রীবরদীতে কালবৈশাখীর তাণ্ডবে হাঁস-মুরগির খামার লণ্ডভণ্ড

শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে মাছলি ফার্ম হাউজ নামে একটি খামারের হাঁস-মুরগীর একটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় ওই খামারের দুই শতাধিক হাঁস ও বয়লার মুরগি মারা যায় এবং এক হাজারের বেশি ডিম ভেঙ্গে যায়।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শ্রীবরদীতে কালবৈশাখীর তাণ্ডবে হাঁস-মুরগির খামার লণ্ডভণ্ড
শ্রীবরদীতে কালবৈশাখীর তাণ্ডবে হাঁস-মুরগির খামার লণ্ডভণ্ড |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে মাছলি ফার্ম হাউজ নামে একটি খামারের হাঁস-মুরগীর একটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় ওই খামারের দুই শতাধিক হাঁস ও বয়লার মুরগি মারা যায় এবং এক হাজারের বেশি ডিম ভেঙ্গে যায়।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে কালবৈশাখী ঝড় আঘাত হানে।

সরজমিনে দেখা যায়, ঝড়ে খামারের ঘরটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। মারা যাওয়া হাঁস-মুরগি ও ভাঙা ডিম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শ্রমিকরা ঘর মেরামতের কাজ করছেন।

মাছলি ফার্ম হাউজের মালিক মাসুদুর রহমান বলেন, আমার খামারে প্রায় ১২ শতাধিক হাঁস রয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে প্রায় পাঁচ শতাধিক হাঁস ও কয়েকশ বয়লার মুরগি ছিল। বুধবার ভোরে কালবৈশাখী ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙ্গে যায়। এতে অনেকগুলো হাঁস-মুরগি মারা গেছে। প্রচুর ডিম নষ্ট হয়েছে। এতে আমার প্রায় দুই লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মেহেদী হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্ত খামারির তথ্য নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। পরবর্তীতে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা আসলে সেই খামারিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’