বড়াইগ্রামে ২ ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

সকালে খুলনাগামী পণ্যবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে পাবনাগামী ট্রাককে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

নাটোরের বড়াইগ্রামে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে জামাল সরদার (৪০) নামে এক হেলপার (চালকের সহকারী) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল সরদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন নুরুল্লাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খুলনাগামী পণ্যবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে পাবনাগামী ট্রাককে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে খুলনাগামী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত এবং অপর ট্রাকের চালক ও তার সহকারী আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।