জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘তাকওয়া, নৈতিকতা ও চরিত্রের মাধুর্যই ইসলামী আন্দোলনের কর্মীদের আসল পুঁজি। একজন কর্মীর ব্যক্তিগত জীবন, সামাজিক আচরণ ও সাংগঠনিক দায়িত্ব পালনে ইসলামের আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। আদর্শবান কর্মীবাহিনীই সমাজ পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শক্তি।’
নগরীর দি কিং অব চিটাগং কনভেনশন হলে জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাঁচলাইশ থানা জামায়াতের আমির ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী শামসুজ্জামান হেলালী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বশর, ফয়সল মোহাম্মদ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং ড. আ ম ম মাসরুর হোসাইন।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমির সোলায়মান চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আমির তাওহীদুল ইসলাম আজাদ, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমির কাজী আব্বাস আলী, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, মাওলানা আব্দুর রহিম, জাহান উদ্দিন, আজিজুল হক, আবু নাসের মো: শাফিউল আজিম মন্টি, মাওলানা আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আব্দুল মালেক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ ইলিয়াস আরব, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, মুহাম্মদ ইসমাইল, শহীদুল্লাহ তালুকদার ও ইমরান সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।



