কালীগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে যাওয়ার সময় রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
নিহত শিশু তাবাসসুম
নিহত শিশু তাবাসসুম |নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে তাবাসসুম নামে সাড়ে চার বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

প্রত্যক্ষদর্শী রনি জানান, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী এবং মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

মা হালিমা খাতুন জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে যাওয়ার সময় রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়। হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।’