রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ |নয়া দিগন্ত

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে মিছিলটি বের করে এনসিপি জেলা ও মহানগর কমিটি।

মিছিলটি নগর ভবন, জেলা পরিষদ, সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড় হয়ে প্রেসক্লাবে যায়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু রেজা মোহাম্মদ আব্দুল্লাহ, মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন প্রমুখ।

তারা অভিযোগ করেন, সরকারের নমনীয়তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রশাসন। মিছিল থেকে পুলিশকে প্রকাশ্যে হুমকি দিলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে ব্যর্থ প্রশাসন ও সরকার।

নেতারা বলেন, প্রশাসন ও সরকারের চলতে থাকলে জনগণ নিজেই সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।