সৌদি প্রবাসীদের উদ্যোগ

কিশোরগঞ্জে রোজায় খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার

পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সৌদি আরব প্রবাসী ঐক্য ও কল্যাণ সংগঠন।

Location :

Kishoreganj
করিমগঞ্জে সৌদি প্রবাসীদের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
করিমগঞ্জে সৌদি প্রবাসীদের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় |নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা সৌদি আরব প্রবাসী ঐক্য ও কল্যাণ সংগঠন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারগোপ গ্রামের ভৈরব বাজারে ৬০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখছেদুল মমিন সবুজ। খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সহ-কোষাধ্যক্ষ্য মো: রফিকুল ইসলাম ও সদস্য নাদিম মাহমুদ জিহাদ।

আর্থিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মো: রাসেল বিন জিয়া, সহ-সভাপতি মো: মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো: জুনায়েদ আহমেদ আরিফ প্রমুখ।