মানবতার কল্যাণে জামায়াত ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ : শাহজাহান আলী

‘জামায়াত বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানবতার কল্যাণে জামায়াত ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
রামাদান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ শাহজাহান আলী
রামাদান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ শাহজাহান আলী |নয়া দিগন্ত

সিলেট মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ‘জামায়াত বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানবতার কল্যাণে জামায়াত ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ। আসুন সামর্থ্য অনুযায়ী সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।‘

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সোনার বাংলা এলাকায় রামাদান ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ, মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। আত্মশুদ্ধি অর্জন ও সংযমের মাস। রমজান আমাদের সামাজিক ভেদাভেদ ও শ্রেণি বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। সামর্থ্যবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’

ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রব্বানির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানার নায়েবে আমির মাস্টার আব্দুর রব, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ, ৩৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি গোলাম রাব্বানি, জামায়াত নেতা ইকবাল আহমদ বাদল, সামসুল আলম ও মুমিনুর শাওন প্রমুখ।