শ্রীমঙ্গলের শেখবাড়ি মাদরাসায় ইফতার মাহফিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শেখবাড়ি মাদরাসায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গলের শেখবাড়ি মাদরাসায় ইফতার মাহফিল
শ্রীমঙ্গলের শেখবাড়ি মাদরাসায় ইফতার মাহফিল |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শেখবাড়ি মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার কালাপুর ইউনিয়নের শেখবাড়ি মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা বরুনার পীর সাহেব ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে ইফতারপূর্ব আলোচনা করেন। তিনি রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় উপস্থিত হাজারো রোজাদারকে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আয়াছ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্যপ্রাচ্য) মাওলানা বেলাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।