সৌদিতে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের যুবক নিহত

প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগতির লরি ধাক্কা দেয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নিহত নাঈম ইসলাম
নিহত নাঈম ইসলাম |নয়া দিগন্ত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (২৬) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত যুবক নাঈম ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামে। তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রায় আট বছর আগে সৌদি আরবে যান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগতির লরি ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাঈম ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়ানেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা-মাসহ পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোক বিরাজ করছে।

নিহতের স্ত্রী হ্যাপী আক্তার বলনে, স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।