৩ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি ও যাত্রী পারাপার শুরু

তিন দিন যশোরের বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |নয়া দিগন্ত

তিন দিন যশোরের বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে এ সময়ে পচনশীল পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক ছিল। এছাড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে।

বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরি চিকিৎসাসেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়া হয়।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।