ভূঞাপুরে ১১ ফার্মেসি মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা

এ ছাড়া ফার্মেসি মালিকদের আইন ও বিধি মেনে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে সাড়ে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান ও টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। এ সময় ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফার্মেসি মালিকদের আইন ও বিধি মেনে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লাল মিয়াসহ উপজেলা ও ওষুধ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।