মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (এম আরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মো: মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর প্রতিবেদক মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৫ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- ১নং সহসভাপতি জাকির ইসলাম, ২নং সহ-সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দফতর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক- সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক- শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ, স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন- ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের, আল আমিন খান।



