চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো: জুয়েল শিকদার (৪১) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার হিজলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল শিকদার হিজলা গ্রামের মরহুম এমদাদ শিকদারের ছেলে।
চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র জানান, ‘বুধবার সকালে উপজেলার হিজলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় জুয়েল শিকদারের দেহ তল্লাশি করে তিন পিচ ইয়াবা পাওয়া যায়। সে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।



